স্বপ্নভঙ্গ সৌভিক দেবনাথ শুধু তুমি চাইলেই, শুধু তুমি চাইলেই একটা মধ্যবিত্ত প্রেমের গল্প হতে পারতো আমাদের। না হয় লাল কৃষ্ণচূড়া ফুল কিংবা রোদেলা বিকেল, এসব কোনটাই নেই আমার নিয়ন্ত্রণে। তবে আমার একটা আমি আছে, একটা মধ্যবিত্ত-আমি, যে রোজ তিনবেলা তোমায় মন খুলে ভালোবাসতে পারতো, কিংবা একটা রজনীগন্ধার স্টিক হাতে তোমায় প্রেম নিবেদন করতে পারতো। ভালোবাসা জমাতে পারতো একটা লাল টকটকে শাড়িতে, কিংবা পাঁচ টাকার সিঁদুরের কৌটোয় আর বিশ টাকার আলতার শিশিতে। দু’জোড়া আশাবাদী চোখের পবিত্র জলের পবিত্র হাসিতে, যে তোমায় দিতে পারতো বসন্তরঙা একগুচ্ছ কৃষ্ণচূড়া। বিশ্বাস করো, শুধু তুমি চাইলেই আমাদের একটা মধ্যবিত্ত প্রেমের গল্প হতে পারতো। চোখে লেপ্টে থাকা কিছু স্বপ্ন নিয়ে না হয় এক ছাতার নিচে জড়াজড়ি করে হেঁটে যেতাম বৃষ্টিমাখা পথ। স্বপ্ন'? এই স্বপ্ন কেনা-বেচার বাজারেও আমি স্বপ্ন দেখেছি সারাক্ষণ, বিভোর হয়েছি অগণিত বার। কিন্তু তুমি বড্ড বেশি দামি, আর দামি স্বপ্ন দেখতে অনেক টাকা লাগে। আমার ময়লা টাকার নোনতা গন্ধ বার বার আমায় মনে করিয়ে দেয়, আমি একটা মধ্যবিত্ত! না হলে তো একদিন আমিও তোমার যত্নশীল প্রেমিক হতে চেয়েছিলা...
Thanks a lot to the team
ReplyDeleteGreat job Sayantani
ReplyDelete