বাঁচাও বাঁচাও - অমরেশ বিশ্বাস

বাঁচাও বাঁচাও 
অমরেশ বিশ্বাস 

পেট্রোল ডিজেল লাফাচ্ছে রোজ
নেই থামবার নাম
সকাল বেলায় দেখছি রোজই 
বাড়ছে তাদের দাম।
পাল্লা দিয়ে পণ্যদ্রব্যের 
মূল্য বেড়ে যায়
মানুষ ভাবে তাদের কেন 
যাচ্ছে কমে আয়?
কোন কিছুই সস্তা দামে
যায় না এখন পাওয়া 
কেউ প্রতিবাদ আর করে না 
জানে বৃথাই চাওয়া।
কাজ করে চায় মানুষ খেতে
কোথায় দেশে কাজ
হারাচ্ছে কাজ কত মানুষ 
পড়ছে মাথায় বাজ।
এই সময়ে ধরবে কে হাল
কে বাঁচাবে এসে
এই অসহায় মানুষগুলো
যাবেই তবে ভেসে?
কাদের জন্য মানুষগুলোর 
আজকে চোখে জল
চাইনে জানতে কি রং তাদের
কি বা তাদের দল।
ওদের কর্ম, শিক্ষা, স্বাস্থ্যের
নিতেই হবে ভার
প্রাপ্য ওদের স্বাধীন ভাবে
বাঁচার অধিকার।

Comments

Popular posts from this blog

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)