বিদ্য জনের বুদ্ধি - সমরেশ হালদার

বিদ্য জনের বুদ্ধি
              সমরেশ হালদার
                      
সাহিত্য বানান খোলামকুচি
কেনেন হাটে বাজারে
নিত্য কেনেন নিত্য আনেন
সভ্য জনের মাঝারে, 

কবিকে কবিরত্ন বলে শুধু
তর্ক জোড়েন তিনি
লোকের মাঝে দেখান কেবল
ইজ্জত বিকিকিনি, 

কটুক্তি করে সুখ পান তিনি
সুখ পান তাঁর আননে
প্রতি লাইনে ভুল খোঁজেন শুধু
ভুল খুঁজে পান বানানে, 

একটু ভুলে কথা কাটাকাটি
ঝগড়াঝাটি করেন না
সকল কথায় আস্ফালন শুধু
নিজ ভুলটি দেখেন না, 

তিনি বিদ্যজন বোঝান কেবল
চাল দেন অন্য হাড়িতে
বউটি যখন হাঁকান গলা
তিনি চুপচাপ বাড়িতে।।

২৪/৬/২০২১


Comments

Popular posts from this blog

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)