টুং টং ফিস ফিস - দেবারতি গুহ সামন্ত

টুং টং ফিস ফিস
দেবারতি গুহ সামন্ত

আমার ফোনের চার্জটা না শেষের দিকে,
গোদের ওপর বিষফোঁড়া,নেট ব‍্যালেন্সএর ভ‍্যালিডিটিও অল্প।
উপরি পাওনা,সেই সন্ধ‍্যে থেকে কারেন্ট নেই,
কেমন যেন পাগল পাগল লাগছে নিজেকে।

মাথার ওপর আকাশ ভেঙে পড়লেও বুঝি,
এত মনখারাপ হত না।
বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে,সঙ্গে কড়াৎ কড়াৎ বাজ,
একা ঘরে মোমবাতির কাঁপা আলোয় ভূতের মত আমি।

এমত অবস্থায় হঠাৎ টুং করে  আওয়াজ হল,
সঙ্গে পুরুষালি গলায়,"এক্সকিউজ মি বস,ইউ হ‍্যাভ এ টেক্সট ম‍্যাসেজ"!
বিশ্বাস করুন,চমকে উঠেছিলাম ভয়ানক,
মোবাইল টা হাতে নিতেই ব‍্যটারিটা হয়ে গেল ডেড।

রেড সিগন্যাল দিচ্ছিল অনেকক্ষণ থেকে‍,
যেই এস এম এস টা ঢুকল,অমনি পেল অক্কা।
যেমন প্রদীপ পুরোপুরি নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে,
এক্ষেত্রেও কেসটা অনেকটা সেরকমই।

মনে মনে গালি দিচ্ছিলাম সেই  ম‍্যাসেজ প্রেরককে,
কেন রে বাবা,একটু পরে পাঠালে কি মহাভারত অশুদ্ধ হত?
সারাদিনই তো ফেসবুক,ওয়‍াটস আ‍্যাপ,মেসেঞ্জারের ছড়াছড়ি,
টুং টুং শব্দ,সঙ্গে নোটিফিকেশন এর আলো,ফোনে ঢুকতেই আছে।

তাছাড়া একগাদা গেমস,ভিডিও,মুভি ডাউনলোড তো আছেই,
মেমরি হ‍্যাং হতে কতক্ষণ?
বেশ ভয় ভয় করছে এখন আমার!
এই গা ছমছমে পরিবেশে যদি ডেড ফোনের প্রেতাত্মা এসে জবাবদিহি চায় আমার কাছে?
কি উত্তর দেব তখন?

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার