বৃষ্টির রাগ - রূপালী গোস্বামী

বৃষ্টির রাগ
     রূপালী গোস্বামী 

রেগে গেলে বৃষ্টিদের 
দেখেছ কি চেহারা?
আঁকাবাঁকা কালো কালো
কি বিচ্ছিরি কি বেয়াড়া। 
ঝমঝম বৃষ্টিরা,
রাগে যেন ফুঁসছে, 
মেঘেরা গুরু গুরু গর্জনে
মানুষকেই দুষছে। 
এই ঝোরো হাওয়া, এই ঝিরিঝিরি 
আবার দেখো মেঘমুক্ত-
ওই দেখো অতিবৃষ্টি 
বন্যায় যুক্ত। 
এই আছে,এই নেই-
যেন কোন খেয়ালি
আকাশের ময়দানে 
খেলে যেন দেওয়ালি।
রাগবে না কেন বলো
গাছ কাটো তোমরা।
ওখানেই বৃষ্টির 
থাকে প্রাণ ভ্রোমরা।।

18/6/2021

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ