ভালোবাসা রয়ে যায় - সন্তু প্রামাণিক

ভালোবাসা রয়ে যায়
সন্তু প্রামাণিক
২৮/০৬/২১

তারপর বদলে গেলো সময়টা,
প্রতিশ্রুতির এক একটা কথা আজ অর্থহীন।
অশ্রু গড়িয়ে গড়িয়ে আঁখিদ্বয়-
ধূসর, বিবর্ণ। অনেক কালের অযত্নে-
অভিমানের পাহাড় আকাশ চুম্বি।

পথ আজ চলে গেছে অন্যপথে,
মোহনা ছাড়িয়ে আরো অনেক দূরে।
অথবা মরু পাহাড়ের একাকী চূড়ায়
কথাগুলো আর ফিরে আসে না।
আসে একঝাঁক নিস্তব্ধ দীর্ঘশ্বাস।

মুছে ফেলি রক্তরাঙা পলাশের দাগ,
হৃদয়ের উদ্যানে প্রেমের ইতিহাস।
আমিও অন্যপথে।
এখন শুধু স্মৃতিভ্রমের অপেক্ষা।
আমিও ভুলে যেতে চাই।

আবার নতুন শুরু।
একটা নতুন অধ্যায়।
তোমার ভালোবাসা স্মৃতিহীনতায় ভুগুক,
তবু আমার ভালোবাসা 
ভালোবাসায় রয়ে যায়।

     

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার