ব্যাঙের বিয়ে - অমরেশ বিশ্বাস

ব্যাঙের বিয়ে
অমরেশ বিশ্বাস 

কলাপাতা মাথায় হুলো 
যাচ্ছে শ্বশুর বাড়ি 
টাপুরটুপুর বৃষ্টি দেখে
হাঁটছে তাড়াতাড়ি।

এক কোলা ব্যাঙ দেখে বলে
আমিও চাই যেতে
তোমার শ্বশুর বাড়ি যাব
মণ্ডামিঠাই খেতে।

হুলো চলে এঁকে বেঁকে
ব্যাঙ চলে লাফ দিয়ে
হুলো বলে চল কোলা ব্যাঙ 
করবি যদি বিয়ে।

ভাববি দেখে আমার শালী 
ঠিক যেন এক পরী
তোর ভাগ্যে থাকলে পাবি
তার মত সুন্দরী।

বর হল ব্যাঙ হুলোর শালীর 
সবাই বেজায় খুশি 
বিয়ের আসর মাতায় নেচে
মাসতুতো বোন পুষী।

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ