বৃদ্ধাশ্রম - লক্ষ্মী বিশ্বাস

বৃদ্ধাশ্রম
লক্ষ্মী বিশ্বাস

বৃদ্ধর বয়েস ৬০,ছেলের ৩৫,আর নাতির বয়েস মাত্র ৫ , সংসারে বাবার গুরুত্বটা বোধহয় সত্যি ফুরিয়েছে।অবশেষে বাবার ঠাঁই হলো বৃদ্ধাশ্রমের এক কোণে।বৃদ্ধটি রোজ সকালে তার বিছানার ঠিক পাশের বিছানাটি সাজিয়ে গুছিয়ে রাখতো।তার এই অদ্ভুত ব্যবহারের কারণ জানতে চাইলে শুধু মিট মিটিয়ে হাসতো।আর গুনগুনিয়ে বলতো,-
"আমার ছেলে আসবে আমার কাছে।"
তাই এই কথা শুনে আশ্রমের সবাই খিল খিলিয়ে হেসে উঠতো-
"শোনো ভাই ,আমরা সবাই কুড়ি বছর থেকে এখানে আছি। কেউ আমাদের সাথে দেখা করতে আসে নি।"
বৃদ্ধ প্রতিদিন বিকেলে আশ্রমের বাইরের রাস্তার দিকে এক মনে চেয়ে থাকতো।
          এখন বৃদ্ধটির বয়েস ৮৫,ছেলের ৬০,বৃদ্ধর পাশের বিছানাটি তার ছেলের হয়েছে। বৃদ্ধর ছেলেও রোজ পাশের বিছানাটি সাজিয়ে পথ চেয়ে বসে থাকে।তার ছেলে তার সাথে দেখা করতে আসবে।

Comments

  1. দারুন লিখেছিস,,,, একদম সত্যি কথা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার