নেমকহারাম দেউড়ি- অরবিন্দ সরকার

        নেমকহারাম দেউড়ি
           - অরবিন্দ সরকার
         বহরমপুর, মুর্শিদাবাদ
        ২৭/০৬/২০২১
 

মীরজাফর তকমা   বেইমান নাম,
মুর্শিদাবাদ আনাচে    হয় প্রতিধ্বনি,
নাবালক সিরাজের    মসনদ ঋণী,
আলীবর্দীর স্নেহের   নাতি বিধিবাম।

 মীরজাফরের লক্ষ্য    কেদারা আরাম
পলাশীর আম্রকুঞ্জে    বিশাল বাহিনী,
ইংরেজ নগন্য সেনা     হ'ল বেইমানী,
পরাজিত সুভারত     বিদেশীর ধাম।

দিবাকর গেল ঢলে   পাশা মৃত্যু কোলে,
দানশা ফকির ধ'রে    মীরনের হাতে,
সিরাজের বক্ষে ছুরি   মহম্মদি বেগ

লুৎফুন্নিশার কাকুতি   গে'ল রসাতলে,
স্বপ্নসূর্য অস্তাচলে     অন্ধকার মাতে,
ধূলিকণা রক্তভেজা    শায়িত আবেগ।

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার