রবিঠাকুর - সমরেশ হালদার

রবিঠাকুর
          সমরেশ হালদার
                  

ঝিমঝিমিয়ে একলা দুপুর 
  ভাল্লাগে না খুকুর 
হঠাৎ তখন বৃষ্টি হয়ে 
    আসেন রবি ঠাকুর । 

 মায়ের বুকে ছোট্ট শিশুর 
    অবুঝ কলতান
আঁধার ঘরে রবিঠাকুর 
    ঘুমপাড়ানি গান ...

ভাগ্যি তোমার মন্দির নেই
  মসজিদ নেই ঠাকুর 
 ছড়ায় গানে লুকিয়ে হাসো
   শিশুর কবিঠাকুর..

২০,০৬,২১

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ