কাদা মাখা পা- লক্ষ্মী বিশ্বাস

কাদা মাখা পা
লক্ষ্মী বিশ্বাস

কাদা মাখা পা গুলো জানে
বাস্তবতার আসল মানে।
প্রতিনিয়ত করছে যুদ্ধ 
এক মুঠো ভাতের প্রয়োজনে।
ওদের পা দিয়ে করে 
ভিজে মাটির গন্ধ
তাই তো ওদের শুনতে হয়
 কতো রকমের গালবন্ধ।
বাস্তব কতো কঠিন
ওরাই শুধু বোঝে।
নানা কষ্ট, যন্ত্রণার মাঝে
একটু খানি সুখ খোঁজে।
সভ্য সমাজ দেয় না ঠাঁই
তাই তো পরে থাকে
 সমাজের এক কোণে।
সারা শেষ শুদ্ধ লোক
 ভুলে গেছে
এই কাদা মাখা পা গুলোই কিন্তু
ফসল বোনে।

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ