ফুটপাত - মনীষা ঘোষ

ফুটপাত
মনীষা ঘোষ

আমি কি সেই ফুটপাতের'ই মেয়ে?
সারাটা জীবনের সঙ্গী শুধু পথ।
সবার পথ ফুরায় বুঝি,
কই আমার তো ফুরায় না।
আমার দিন কাটে পথে ঘাটে,
আমার রাতও পথেই কাটে।
আমি শুধু পথেরই মেয়ে,
আমার সব পথই চেনা,
তাই পথ হারাবার ভয় নাই।
ভোরের পাখি রাতের তারা সবই আমার বাবা ও মা,
আমি ফুটপাতের'ই সেই মেয়ে।

রচনা- ৪ জুন ২০২১

Comments

Post a Comment

Popular posts from this blog

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)