উপহার গুচ্ছ - অনুপ কুমার

উপহার গুচ্ছ
অনুপ কুমার 

মন্দ ভঙ্গিমায় করিয়াছি ক্ষুদ্ধ,
সম্মুখ সমরে হইয়াছি নিন্দ।
সুদক্ষ তোমার প্রতিবাদ ভাষ্য,
স্নেহ আড়ালে,বুঝিনাই রহস্য।

প্রত্যহ বৃত্তরূপ উপেক্ষা গুচ্ছে
ভুলিয়াছি যে,নিজ আত্মসম্মান।
অবশিষ্ট অস্তিত্ব যাইবে নগ্নে,
পরন্তু আত্মবাক্য,সুশীল প্রান।

দেখিলিনা রে কেহ,অন্তরে দ্বন্দ্ব,
প্রহরান্তে উচ্ছিষ্ট,বেতাল ছন্দ।
অধু নহে,জীর্ণ অষ্টাদশি বর্ষ,
সমাপ্ত হইবে,পাইলে সংস্পর্শ।

Comments