কল্পনার দাঁড় বেয়ে - সন্তু প্রামাণিক

কল্পনার দাঁড় বেয়ে
     সন্তু প্রামাণিক 

আবার যাবি একদিন? ওই গঙ্গার ধারে -
হাওড়া ব্রীজের নীচে। 
পড়ন্ত বিকেলে যখন সূর্য চুমু খায় -
পৃথিবীকে বড়ো আদরে। 
আমিও তোর পাশে বসে -
হালকা গল্পের কাপে চুমুক দিতে দিতে -
হারিয়ে যাবো ভালোবাসার পথে। 

অথবা ইছামতির জলে, 
আমি বাইবো দাঁড় আর তুই -
গাইবি আনমনে, শ্রুতির পথ ধরে। 
আমি মাঝি হয়ে খেয়া টেনে, 
তোকে নিয়ে ভাসবো অজানার মহাসমুদ্রে। 

আমি চাই তুই শরতের মেঘ হয়ে, 
হালকা পেজা তুলোর মতো, 
ভেসে যাবি আমার উপর দিয়ে -
আমি কাশফুলের বন হবো, 
তোকে ভাসতে দেখার খাতিরে। 

যখন খুব ঝড় হবে, 
প্রকৃতি ভীষন রুষ্ট, আমি বুকে নিয়ে -
তোকে আগলে রেখে সামাল দেবো। 
তুই আসবি সেদিন? যেদিন আমি সব ছেড়ে -
পাড়ি দেবো অনন্ত বৈকুন্ঠের পথে। 
আমি সবই ভাবি, তোর দিশাতেই, 
কল্পনার দাঁড় বেয়ে। 

                    

Comments

Popular posts from this blog

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)