বিজয়া - শৌভিক রায়

 বিজয়া
      শৌভিক রায় 

দশমীর সকালেও বেজেছিল ঢাক, 
কাসর, উলু, শঙ্খের ধ্বনি সুমধুর। 
আলতা মাখা পায় ধ্বনিত হয়েছিলো
'নিক্কন'- নুপুরের নিনাদ মৃদুস্বরে। 
সহসা পড়ন্ত সূর্যের আলোয় মৌন
স্তব্ধতার সুস্পষ্ট প্রতিচ্ছবি, যখন
বরণের ডালি সেজেছিল নানাবিধ
উপাচারে, ঢাকে কাঠি পড়েছিল, তবে
এক বিচিত্র বিরহী ছন্দে বেজেছিল। 
কী যেন এক চাপা যন্ত্রণায়, শূন্যতায়
পরিবেষ্টিত একই অনুভূতি প্রতি
বাঙালীর হৃদয়ে, আগামীর আহ্বান
শোনা যায় আজ তাইতো বারংবার। 
ঢেউ ওঠে উছলি নীরস পাথারের
বুকে, আশা শুধু বছর ঘোরার তরে। 
তটিনীর বক্ষে বিসর্জিত প্রতিমা। 
এর সাক্ষ্য দেবে সময়; নদীর স্রোত-
সম বহমান,  তারই প্রতীক্ষায় তো
দুনয়ন চেয়ে থাকে অন্তরের দ্বার, 
নক্ষত্রখচিত দূর নীলিমার দিকে।।

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার