পথের পারে - সন্তু প্রামাণিক

পথের পারে 
সন্তু প্রামাণিক 

আমার পথটি বেঁকে গেছে আজ, 
ছায়াশীতল বনের কোণে, 
উচ্ছল নদীর তীর বেয়ে, 
দিগন্তের ওপারের কোনো ঠিকানায়। 
কাঁখে কলসী নিয়ে যে পথ ধরে, 
তুমি চলতে রাঙা পায়ে, খোলা চুলে। 
যে বিকেল গড়িয়ে যেতো -
তোমার হাসিমুখে। 
সেই বিকেলের পথ ধরে, 
আমার পথও এগিযে চলে। 
একটা নৌকা একাকী নদীপথে, 
যে পথ তোমায় ওপারে নিয়ে চলে, 
সেই পথ ধরে -
আমার পথও এগিয়ে চলে। 
যে পথে একটা দুধের শিশু কেঁদে ওঠে, 
মায়ের আদর পাবার আশায়, 
আমার পথও সেপথে, 
নতুন করে, নতুন ভাবে
আমার পথও সেপথে এগিয়ে চলে।
 
 

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার