রাত - পৌষালী সেনগুপ্ত

রাত
পৌষালী সেনগুপ্ত

জ্যোৎস্না রাতে চাঁদের আলোর মাঝে,
তোমার হৃদয়ে আমার টানটি বাজে !
আসবে তুমি আমার কাছে,
বন্ধন ছেড়ে যা কিছু আছে!

রাধা যেমন যায় অভিসারে,
নুপুর পরে যায় ধীরে ধীরে শ্রীকৃষ্ণর বাহুডোরে!
নববিবাহিতা বধূ নিশিথ রাতে চেয়ে থাকে,
চাঁদের দিকে গগন মাঝে প্রবাসী স্বামীর প্রবাসের শোকে!

জ্যোৎস্নার মায়াবী আলোয়,
তোমাকে দেখাবে মোহময়!
আমার হৃদয়ে রেখো মাথাখানি,
বয়ে যাবে রাতটা তুমি আর আমি জানি !

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ