লেখা পড়া - অরবিন্দ সরকার


              লেখা পড়া
           অরবিন্দ সরকার
          বহরমপুর, মুর্শিদাবাদ।

লেখাপড়া হও ছড়া    মুখস্থ সুবিধা,
অন্ধজনে আলো পায়  তাল,লয়,ছন্দে,
মাতৃভাষা মাতৃদুগ্ধ   মা তোমায় বন্দে,
পড়ার সঙ্গে লেখায়  নেয় কোনো দ্বিধা।

নানা মুনি নানা মত   জঠরের ক্ষুধা,
চলিত সাধু নিয়মে  পড়াশোনা ধন্দে,
পাঠ্যসূচি বদলায়  বই বোঝা স্কন্ধে,
কমিশন মতামতে  পাশ- ফেল সিধা।

মহামতি মহাজন    চেয়ারে আসীন,
শিক্ষার বারোটা বাজে   মনগড়া খেলা,
নন্  গভর্মেন্ট  স্কুল      চলে রমরমা,

নেতামন্ত্রী ষড়যন্ত্রী    লেখাপড়া ক্ষীণ,
রাজনীতি পেশা হ'লে  টিপছাপে চলা,
খাওয়া পড়া স্কুলে   শিক্ষায় শ্রীনামা।

২৫/০৬/২০২১


Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ