মন নেই তোমার ? - সমরেশ হালদার

মন নেই তোমার ?
        সমরেশ হালদার
     ( দূর্গাপুর , ভারত
      ২৭,০৬,২০২১)
উত্তাল বিকৃত যৌনতার আগুন
ভেঙ্গে চুরমার কচিকাঁচা স্বপ্ন সুখ
চারিদিকে দাউ দাউ আগুন
কোথায় দাঁড়াব বলো -
ঘুম আসেনা তোমার সুরঞ্জনা   
ছোট্ট মেয়েটার যখন অকস্মাৎ যৌনাঙ্গ ফাটে
বুক ফাটে না তোমার ?
কাঁদো নাই কখনও ?
যখন ফুল ফোটে গাছে ,
গাছের পাতায় যখন প্রজাপতি বসে ,
শিষ্ দেয় , কিচিরমিচির ডাকে ,
জানলায় যখন বাতাস আসে
মন কাঁপে না তোমার ?
তোমার মন নেই সুরঞ্জনা ?
শুধু শরীর নিয়ে কেমন বাঁচা ,
একটা স্থবির নিটোল শরীর নিয়ে
সারাটাক্ষণ আগুন জ্বালাও
কখনো ভেজো নাই তুমি বর্ষায়
তপ্ত রোদে গা ভেজানো , মন ভেজানো
প্রবল বেগে জীবন জুড়ে বৃষ্টি আসুক
শান্ত হোক সমস্ত যৌনতা
বৃষ্টিতে ভেসে যাক বিকৃত যা কিছু
ফর্সা হোক সমস্ত সকাল ।।

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার