------সমালোচনা ----সমরেশ হালদারের কবিতা--"মন নেই তোমার?" পলাশ সিকদার

------সমালোচনা ----
সমরেশ হালদারের কবিতা--
"মন নেই তোমার?"
        পলাশ সিকদার
----------------------------------------
বিকৃত কামনার আগুন চারিদিকে। ৮ থেকে ৮০ -- কেউই বাদ যায়না এই আগুনের লেলিহান শিখা থেকে। এই বিকৃত কামনার শিকার আমাদের সমাজ , আমাদের সভ্যতা। আমরা হয়তো ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছি এর। যখন কোনও মা তার ছোট্ট শিশুর যৌনাঙ্গ সূচ ঢুকিয়ে উল্লাসে মেতে ওঠে তখন সত্যিই ভাবতে হয় আমাদের কতটা আসক্ত করে ফেলেছে।
    তবে এটাই শেষ নয়। এই আগুনে এখনো কিছু মানুষকে কষ্ট দেয়। নারীর নিতম্ব বা বক্ষ খাঁজে নয় সৌন্দর্য খুজেঁ পায় প্রজাপতির পাখায়, পাখির কলতানে।
      সবশেষে কবির আহ্বান নিভে যাক কামনার আগুন, বৃষ্টিতে শীতল হোক উত্তপ্ত শরীর। আগামী দিনগুলো সুন্দর হোক।


তবে সুরঞ্জনাকে কেন আনা হলো, তাকে কেন দোষারোপ করা হলো বোধগম্য হলোনা। এই বিকৃত যৌনতার জন্য কোনো নারীকে তো দোষারোপ করা যায়না। পুরুষ বাচক কোনও উপমা যুক্তি সংগত ছিল।

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার