ছেলেবেলা হেলাফেলা -- অরবিন্দ সরকার

  ছেলেবেলা হেলাফেলা
      -- অরবিন্দ সরকার
     বহরমপুর,মুর্শিদাবাদ।
  
কানামাছি ভোঁ ভোঁ কাটে   শৈশবের বেলা,
লুকোচুরি,ছৌ কিৎকিত, ইচিংবিচিং, কুৎকুৎ
হা-ডু -ডু, ডাংগুলি, লাট্টু  এক্কা দোক্কা, ভূত,
ঘুড়ির দড়ি ভোকাট্টা   গোল্লাছুট দোলা।

দাড়িয়াবান্ধা, বউচি   কড়ি, পুতুলখেলা,
লোহার বেড়ি,টায়ার   বাঘবন্দী, ছুত,
ষোলো গুটি, হাঁড়ি ভাঙা   পিছমোড়াদূত,
ওপেনটি বায়োস্কোপ  কুলকুলি মেলা।

সব খেলা হারিয়েছে     শিশুবেলা চুরি,
মোবাইলে খেলাধুলা    দৌড়ঝাঁপ বন্ধ,
গাছে উঠে ফলচুরি     পুকুরে সাঁতার,

দুধের শিশু এখন    তিনে হাতে খড়ি,
ষষ্ঠ বর্ষে স্কুল গণ্ডি   ছন্দ ছেড়ে অন্ধ,
বাগ্দেবীর বরপুত্র      সবাই ডাক্তার।

২৬.৬.২০২১




Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ