এক ঘর ছড়া - অমরেশ বিশ্বাস

এক ঘড়া ছড়া 
অমরেশ বিশ্বাস 

এক ঘড়া ছড়া চাই ঘরে বসে পড়ব
ছড়া পড়ে আশমানে মই ছাড়া চড়ব।
সেই ছড়াদের বুকে কত আলো জ্বলবে
ভয় নেই ভয় নেই এইকথা বলবে।
ছড়া দাও এক ঘড়া সকলকে পড়তে
পড়লে সে ছড়া কেউ চাইবে না লড়তে।
ঘড়া ভরা ছড়া পড়ে হাত তুলে নাচব
দুঃখকে ছুঁড়ে ফেলে আনন্দে বাঁচব।
সেইসব ছড়া পড়ে হা হা করে হাসব
থাকব না দূরে কেউ কাছাকাছি আসব।
ছড়া পড়ে ভালবাসা মনে জেগে উঠবে 
পাখি সব গাবে গান যত ফুল ফুটবে।
ছড়াতেই ঘুচে যাবে রেষারেষি দ্বন্দ্ব 
খুঁজে পাবে সকলেই জীবনের ছন্দ।
ঘড়া ভরা সেই ছড়া কোনখানে গেলে পাই
জানা নেই কে কি চায় আমি সেই ছড়া চাই।

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার