মন তুই স্বার্থপর - দিলীপ কুমার দাস

মন তুই স্বার্থপর
দিলীপ কুমার দাস 


মন কী জানে, মনের কথা? 
কি যে ভাবছে এই মন
মন বোঝে না মনের কথা 
আনমনা হয়ে থাকে এখন। 

এখন আর মন পড়ে না 
কাগজের পাতার খবর 
মনের কথা মনের মাঝে 
হয়ে যায় গড়বড়। 

হাজারো রকম চিন্তার মাঝে 
যায় গো মন ভুলে 
নিজের মনের কথা গুলো 
রাখলাম আজ তুলে। 

অবচেতনের ভেতর ডুবে মন 
পায় না খোঁজে? কূল 
চেতন হলেই মন দেখে 
সবাই বোঝে ভুল। 

অনুশোচনার কাঠগড়ায়
দাঁড়িয়ে আছে মন
সেই মনই অলংকৃত করেছে
বিচারকের আসন।

এই পৃথিবীতে মানুষ গুলো 
কেনো এমন স্বার্থপর
তবুও,  মন বুঝতে পারে না 
কে-বা আপন কে-বা পর 

লোভের বশের ফাঁদে পা দিয়ে 
হইসে নে রে মন তুই স্বার্থপর
সত্যের পথে বাঁধা বেশি 
বিবেক বাতির আলোয় মনের ঘর।
তারিখ - ২২/০৬/২১

Comments