অস্পৃশ্য অশরীরী ছায়া - দিলীপ কুমার দাস

অস্পৃশ্য অশরীরী ছায়া 
দিলীপ কুমার দাস


আজ ফুরিয়ে গেছে ভালোবাসা
মায়া-মমতাও বাকি কিছু নেই,,, 
অপরিচিত হয়ে যায় মানুষ 
স্বার্থ হাসিল করে ফেললেই। 

শরীরের মাঝে নেই তুমুল শিহরণ 
মনে পড়ে না, আর আমার কথা, 
অপ্রয়োজনীয় অমোঘ মানুষ আমি 
অবশিষ্ট নেই কোনো ব্যথা। 

এখন আমার নেই সেই প্রশংসা
ঘৃণাও আর অবশিষ্ট নেই, 
মরা আকাশে নেই মেঘের আনাগোনা 
বৃষ্টি ফোঁটার ও হারিয়ে গেছে খেই।

মৃত আজ অনুভূতির দেহের 
স্পর্শ হয়না হৃদয়ের খাতা
প্রেম তো অস্পৃশ্য অশরীরী ছায়া 
ঝরে পড়া শুকনো পাতা। 

রাগ, মান অভিমান, অনুভব 
সবাই যেন এখন অভিনেতা, 
বসন্তের ফাগুন নিভানো আগুন 
লেখা হয়না কোনো কবিতা।

তারিখ - ২৬/০৬/২১




Comments

Popular posts from this blog

অনুগ্রহ - সৌভিক দেবনাথ

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ