তাসের ঘর- পৌষালী সেনগুপ্ত

তাসের ঘর
পৌষালী সেনগুপ্ত

তোমাকে ভালোবেসে
করেছিলাম বিয়ে,
সারাজীবন থাকার 
করেছিলাম অঙ্গীকার!
এক ঝলকে দেখে তুমি
করেছিলে পছন্দ!
অপছন্দের জায়গা আমি পাইনি আর,
বিয়ের পরে ধূলিসাৎ হয়ে গেল,
স্বপ্ন আমার,
ভেঙে গেল আমার তাসের ঘর,
তোমাতে আমাতে ছিল ভুল বোঝাবুঝির  পাহাড়!
বয়সের ফারাক ছিল ,
ছিল প্রেমিকার হাতছানি,
আর অভিসার!
আমার বিশ্বাস আর ভরসা ভেঙে তুমি করেছিলে আমাকে অস্বীকার,
ভেঙে দিয়েছিলে আমার সেই অঙ্গীকার!
ভেঙে গিয়েছিল আমার স্বপ্ন,
আমার সংসার !

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ