ভীম ও ডিম - অমরেশ বিশ্বাস

ভীম ও ডিম
অমরেশ বিশ্বাস 

ডিম ছাড়া ছোটা ভীম
আর কিছু খায় না
খেতে বসে ডিম চায়
আর কিছু চায় না।

গদা কাঁধে বলে ভীম
প্রোটিনের দরকার 
রোজ ডিম খেলে মেটে
সব প্রয়োজন তার।

তার সাথে পাওয়া যায়
খনিজ ও ভিটামিন 
তাই পাতে ডিম চাই
দুইবেলা প্রতিদিন।

ছুটোছুটি হুটোপাটি
করতে কে চায় না
ছুটলেই পড়ে তারা
যারা ডিম খায় না।

সকলেই ভাবে কেন
দুরন্ত ছোটা ভীম 
রহস্য একটাই 
নিয়মিত খাই ডিম।

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ