নেমপ্লেট - সুচরিতা চক্রবর্তী

নেমপ্লেট
সুচরিতা চক্রবর্তী 


শহরের ঠিক মাঝখানে 
আমার বাড়ির নেমপ্লেট
"শান্তির নীর" 
তেমন প্রভাব ফেলেনি ঘরে বা বাইরে। 
ঘড়ির কাঁটা থেকে বাইকের হর্ন
সবাই উচ্চ স্বর
আমি আকাট মূর্খ ; 
চীত্‌কার করে
ভাত চাই রুটি চাই
সঞ্চয় ও চাই।
সময়ের গতি থামিয়ে দেবার জন্য
মানসিক বিপর্যস্ত আমি 
বুঝি না শব্দের সার্থকতা ।
দরজার নেমপ্লেট শহরকে 
বদলাতে পারে না কখনও 
যেমন ভাত রুটির শব্দে 
ক্ষিদে মেটে না ঘুম মেটে না।

আমার শান্তির নীরে আমি চিতকারে করে বলি আমার ভীষণ ক্ষিদে পেয়েছে।

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ