অনুগ্রহ - সৌভিক দেবনাথ
অনুগ্রহ সৌভিক দেবনাথ ধর্মের তরবারির ফলার শীর্ষে থাকা এই লাল রঙ্গা দেশে, আজ আর কোন অভিযোগ নেই আমার। চাওয়া শুধু একটাই _ এই ক্লান্ত শরীরে জমতে থাকা কিছু ঘামের ফোঁটা, আর পায়ের ফাটা গোড়ালীতে খুঁজে নিও কিছু শুকানো রক্তের দাগ। যদি খুঁজে পাও, বুঝে নিও- সারাদিন ধরে খুব করে চষেছি তোমার মাটি। রাজপথে রঙিন পোশাকের মোড়কে ঢাকা যন্ত্রের মাঝেও, আজ বড় প্রয়োজন একটা শান্তির ছায়া। তাই সভ্যতার বুক চিরে একা একা পথ হেঁটে চলেছি! সু-বিস্তীর্ণ ফুটপাতের আয়নায়, দেখেছি নরকঙ্কালের মুখ, গুনেছি মৃত্যুর মিছিলে ছড়িয়ে থাকা কাটা রক্তাক্ত নরমুন্ড। মনুষ্যত্ব তো কবেই চাপা পড়েছে ধর্মের ভাড়ে। আর পেটের জ্বালা? সেতো বহু পুরনো অসুখ! যে জ্বালা গোপনীয়তায় বারবার মেলতে চেয়েছি মহাশূন্যে, আর মিথ্যে ধর্মে করজোড়ে কৃপা ভিক্ষা করেছি দুই হাত তুলে। যেদিন ত্বকের লোমকূপে জেগেছিলো ভাতের ফ্যান, অপূর্ব শহরের অট্টালিকারা সেদিন সেজেছিলো অগ্নিসারে। তবুও প্রার্থনা ছিল দুই মুঠো ভাতের। না না!ভয় নেই। শত নির্যাতনের পরেও কোনদিন কাঁদতে দেখবে না আমায়। শুধু রাত নামলে দু-মুঠো ভাত দিও। এই দেখো, দুই হাত আমার ...
Bepok
ReplyDeleteDarunnn ❤️❤️
ReplyDeleteSera❤️✨
ReplyDelete❤️
ReplyDeleteKhub sundor ❤❤
ReplyDeleteKhub sundor hoe6e..
ReplyDeleteKhub sundor hoyeche❤️♥
ReplyDeleteNice 😍
ReplyDeleteBeautiful😍❤
ReplyDeleteঅপূর্ব।।।❤️
ReplyDeleteKhub darun hoa6e
ReplyDeleteDarun hoyeche... colour combination er jnno aro valo lagche
ReplyDelete