স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ
স্বপ্নভঙ্গ
সৌভিক দেবনাথ
শুধু তুমি চাইলেই,
শুধু তুমি চাইলেই একটা মধ্যবিত্ত প্রেমের গল্প হতে পারতো আমাদের।
না হয় লাল কৃষ্ণচূড়া ফুল কিংবা রোদেলা বিকেল,
এসব কোনটাই নেই আমার নিয়ন্ত্রণে।
তবে আমার একটা আমি আছে, একটা মধ্যবিত্ত-আমি,
যে রোজ তিনবেলা তোমায় মন খুলে ভালোবাসতে পারতো,
কিংবা একটা রজনীগন্ধার স্টিক হাতে তোমায় প্রেম নিবেদন করতে পারতো।
ভালোবাসা জমাতে পারতো একটা লাল টকটকে শাড়িতে,
কিংবা পাঁচ টাকার সিঁদুরের কৌটোয় আর বিশ টাকার আলতার শিশিতে।
দু’জোড়া আশাবাদী চোখের পবিত্র জলের পবিত্র হাসিতে,
যে তোমায় দিতে পারতো বসন্তরঙা একগুচ্ছ কৃষ্ণচূড়া।
বিশ্বাস করো,
শুধু তুমি চাইলেই আমাদের একটা মধ্যবিত্ত প্রেমের গল্প হতে পারতো।
চোখে লেপ্টে থাকা কিছু স্বপ্ন নিয়ে না হয়
এক ছাতার নিচে জড়াজড়ি করে হেঁটে যেতাম
বৃষ্টিমাখা পথ।
স্বপ্ন'?
এই স্বপ্ন কেনা-বেচার বাজারেও আমি স্বপ্ন দেখেছি সারাক্ষণ,
বিভোর হয়েছি অগণিত বার।
কিন্তু তুমি বড্ড বেশি দামি,
আর দামি স্বপ্ন দেখতে অনেক টাকা লাগে।
আমার ময়লা টাকার নোনতা গন্ধ বার বার আমায় মনে করিয়ে দেয়,
আমি একটা মধ্যবিত্ত!
না হলে তো একদিন আমিও তোমার যত্নশীল প্রেমিক হতে চেয়েছিলাম, বন্দুকের গুলির আঘাতে ক্ষত বিক্ষত জালিয়ান-ওয়ালাবাগের দেওয়াল গুলোর মত তোমার মনে ভালোবাসার চিহ্ন এঁকে সাহসী প্রেমিক হতে চেয়েছিলাম,
মধ্যবিত্ত প্রেমিক।
বেলা শেষে তুমি ফোঁটা পদ্মের মতো শিশির ভেজা অপ্সরী,
আর আমি সৃষ্টিছাড়া; ধূসর আমার শহর,
তিন টাকার ওই চায়েই আমার স্বর্গ সুখ।
ছারপোকাদের সঙ্গে এক বিছানায় স্বপ্ন দেখি,
ধুলো জমা-ছেড়াফাটা তাবুর মতো জীর্ণ বুক পকেটে
তোমায় বাঁধার স্বপ্ন পুষি,
এটাই বা কম কিসে?
বিশ্বাস করো, আমি তোমার স্বপ্নের প্রেমিক হয়ে উঠতে পারিনি। প্রেমের উপন্যাসে হিট হয়ে যাওয়া নায়ক আমি হতে পারিনি তোমার।
মহাপুরুষদের শ্লোগান মিছিলে পদপৃষ্ট হয়ে গেছে আমার মধ্যবিত্ত বুকের একদলা মাংসপিন্ডটা।
শুধু তুমি চাইলেই আমাদের একটা মধ্যবিত্ত প্রেমের গল্প হতে পারতো_
কিন্তু তুমি তো শুধুই স্বপ্ন আমার,
বাস্তবে তো তুমি কোন মহাপুরুষের অর্ধাঙ্গিনী।
তাই হয়তো আমাদের মধ্যবিত্ত প্রেমটা ঠিক জমে উঠলো না।
Khub sundor
ReplyDeleteOsadharon
ReplyDeleteKhub sundor ❤
ReplyDeleteDarun
ReplyDeleteDarun ❤️❤️
ReplyDeleteKhub bhalo laglo❤️
ReplyDeleteঅপুর্ব ❤️🌸
ReplyDeleteDarun hoya6a Dada..♥️♥️
ReplyDeleteঅসম্ভব সুন্দর ❤️❤️
ReplyDeleteঅসাধারণ লাগলো।
ReplyDeleteকবিতাটা সত্যিই দারুণ লাগলো ❤️❤️
ReplyDeleteঅসাধারণ লাগলো দাদা।❤️❤️
ReplyDeleteঅনবদ্য লেখা তোমার। ❤️❤️
ReplyDeleteবেশ লাগলো কবিতাটি।👍
ReplyDeleteলেখাটি অনেকের জীবনের সঙ্গে মিলে যায়।🙂
ReplyDeleteভালো লাগলো 👌
ReplyDeleteপ্রত্যেক বারের মতো এবারো ব্যতিক্রম কিছুই নেই।অসাধারণ লাগলো। মুগ্ধ! ❤️❤️
ReplyDeleteঅনবদ্য 👌👌❤️❤️❤️
ReplyDeleteঅসম্ভব সুন্দর ❤️👌👌
ReplyDeleteদারুণ। 👌
ReplyDelete❤️❤️❤️
ReplyDeleteবেশ লাগলো ভাই তোমার কবিতাটি পড়ে।😊👍 এগিয়ে যাও। 👍👍
ReplyDeleteবেশ লাগলো কবিতাটি। 👍
ReplyDelete