বৃষ্টি যতই হোক না হৃদয় জুড়ে - মনীষা ঘোষ

বৃষ্টি যতই হোক না হৃদয় জুড়ে
    মনীষা ঘোষ

বৃষ্টি যতই হোক না হৃদয় জুড়ে,
তোমার চোখের পাতা যেনো না যায় ভিজে।
ঠোঁটের কোণে লুকিয়ে রাখো তোমার দুঃখ যত আছে ,
পুরনো পৃথিবীটা তে তোমায় নতুন নতুন করে উঠতে হবে সেজে।

শিরায় শিরায় যতই উঠুক ভাঙ্গনের যন্ত্রণা ,
তবু তোমায় বুকের মাঝে আনন্দের ঢেউ তুলে গাইতে হবে গান।
বৃষ্টি যতই হোক না হৃদয়ে,
তবু তোমাদের সুখ দিয়ে যাবো আমার দুঃখ কে লুকিয়ে।



Comments

Post a Comment