প্রস্তর প্রেমিক - দীপ ঘোষ

প্রস্তর প্রেমিক
        দীপ ঘোষ

স্বপ্নগুলো অবাক করে
     প্রতি রাতের জোছনায়,
তাকে ছুঁতে বড় ইচ্ছে করে
     ভালবাসার সেই লহমায় । 

জানতে তাকে দিইনি কভু
     ভালবাসি তাকে কতটা,
সিক্ত ঠোঁটের নেশায় আমি
     সে আজও আমার কাছে অধরা । 

ধোঁয়া আমি ছাড়ছি রোজ
     নিচ্ছি তামাক নিরন্তর, 
হাসি আজও নিজের উপর 
     আমিতো সেই 'প্রেমিক প্রস্তর'

Comments

Popular posts from this blog

অনুগ্রহ - সৌভিক দেবনাথ

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ