অজুহাত - দিলীপ কুমার দাস

অজুহাত 
     দিলীপ কুমার দাস 
তারিখ ০৫/০৬/২১

বুঝলে!?
এবার কিছুটা দূরত্ব দরকার...
ছুঁয়ে দেখতে পেলেই করো 
আঘাত করার আবদার।
 
এবার একটু কথা বলা 
বন্ধ করা দরকার, 
অভিমান করার ছলে কারো
অজুহাত দেখানো কারবার। 

এখন আর আপসোস 
করার নেই দরকার 
মতপার্থক্য বুঝে না যে
সম্পর্ককে করে সৎকার। 

জানি এখন আর নেই 
আমাকে দরকার 
চারপাশে শত শত মানুষ 
সে মনের রাজ্যসরকার।

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার