রথের শুভেচ্ছা - রূপালী গোস্বামী

রথের শুভেচ্ছা 
    রূপালী গোস্বামী 

রথে চড়ে জগন্নাথ চলেছে মাসির বাড়ি 
দাদা বলরাম, বোন সুভ্রদ্রার  সঙ্গে রয়েছে তারি।
রথের রশি ধরে এসো সবে মারো টান,
পাঁপড় ভাঁজা আর জিলিপিতে ভরবে পরাণ।
ছোট্ট বেলা রথের মেলায় মজা ছিল দেদার, 
ভেঁপু বাঁশির মিঠে সুরে হতাম ঘরের বার।
নাগরদোলা, ভোজবাজি আর মাদারির খেলা, 
খেলনা, পুতুল কেনার ফাঁকে ফুরাতো যে বেলা।
ঘরে যখন ফিরতাম সবে নিয়ে হাসি মুখ, 
আড়ালেতে হাসতো প্রভু হেরি ভক্তের সুখ।
অপার করুণার সাগর, সে বাঞ্ছা কল্পতরু, 
তার নাম করে স্মরণ, শুভ দিনের হোক শুরু।

12/7/2021
-------------

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার