ফ্রুট পার্টি - দেবারতি গুহ সামন্ত

শিরোনাম - ফ্রুট পার্টি
কলমে - দেবারতি গুহ সামন্ত

কাটা ফলগুলো কখন থেকে
অবহেলায় পড়ে আছে প্লেটে,
অবাধ‍্য মাছিরা সব করছে ভনভন,
ওদের জ্বালায় কানেকশন প্রব্লেম ইন্টারনেটে।

না না চিকেন ইন্টারনেট নয়,
গুগুল সার্চ করার ইন্টারনেট।
মাছিদের এ‍্যন্টেনায় পড়ছে না ধরা,
ওয়াই ফাইটা কিছুতেই হচ্ছে না সেট।

সবাই মিলে ইউজ করলে যা হয়,
কানেকশন প্রব্লেমে নেট হয়েছে জ‍্যাম।
ফুড সার্চিং প্রসেস করছে না কাজ,
তাই কাটা ফলগুলোর করুণ পরিনাম।

আরও কিছুক্ষণ থাকলে পড়ে,
শুরু হবে ফলের শরীরে পচন ধরা।
তাড়াহুড়ো নয়,নেটে জ‍্যাম কাটাতে হলে,
হটস্পট করতে হবে ভাড়া।

হটস্পটের দৌলতে এবারে এসেছে হাই ইন্টারনেট স্পিড,
সিস্টেম এখন মোটামুটি ক্লিয়ার।
মাছিদের এ‍্যান্টেনা গুলো করছে ভালোই কাজ,
সবাই মিলে এনজয় করছে কাটা ফল পার্টি,সঙ্গে দামী বিয়ার।

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার