ব্যাঙের বাসা - সমরেশ হালদার

ব্যাঙের বাসা
           সমরেশ হালদার
                     

বাড়ির পাশে ব্যাঙের বাসা
চুপচাপ সব থাকে
সন্ধ্যা হলেই ঘ্যাঙর ঘ্যাঙর
এক সুরেতেই ডাকে

ভাবছে খোকা এমন ডাকা
শোনেনি তো আগে
কান দুটি তাঁর সজাগ ভারি
ঝালাপালা লাগে 

মা বলল রাত হয়েছে
এবার ঘুমাও খোকা
ব্যাঙের ডাকে ঘুম কেড়ে নেয়
খোকা এমন বোকা

বলল খোকা শুনব কেন
বেসুরো এই গান
রাত হলেই চালিয়ে রাখো
এমন কলতান!!
০৬,০৭,২১

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ