চাহিদা - রবি শঙ্কর মুখোপাধ্যায়

চাহিদা
   রবি শঙ্কর মুখোপাধ্যায়

 দীনমজুরে সাধারণ মানুষ আমি ভাই, 
 কী করে দিন চলবে, তা ভেবে কুল না পাই। 
কোন রকমে যদি বা চলছিল সংসার, 
লক্ ডাউনে তাও বা হলাম পুরো বেকার! 
স্ত্রী -অপত্য নিয়ে এবার পথে বসার সামিল, 
জীবনের হিসেব যে, হলো পুরো গরমিল। 
ইলেকট্রিকের বিল দেখে আঁতকে উঠি আমি! 
এবারের মতো মাফ করো গো সরকার তুমি। 
করোনা তুমি এত ভীষণ কেন হলে? 
জীবন ও জীবিকা বুঝি এবার যাবে চলে! 

দীনমজুরে সাধারণ মানুষ আমি ভাই ;
জীবনে বাঁচার রসদ টুকু যে চাই।
চাইনা আর জীবন নিয়ে ছেলে খেলা, 
আমাদের সাথে আর না হোক হেলাফেলা।
গরীব হলেও আমরা কিন্তু দেশের সিংহ ভাগ -
আমাদের অভিযোগ গুলো গুরুত্ব পাক।
ন্যায্য অধিকার নিয়ে আজ সবাইকে জানাই -
বাঁচার "চাহিদা" গুলো যেন 
আমরা পাই। 
   
            ######

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার