বাঙালীর মতি -- অরবিন্দ সরকার

       বাঙালীর মতি
            -- অরবিন্দ সরকার
           বহরমপুর,মুর্শিদাবাদ।

বাঙালীর হৃদ্ মন    মমতা অসীম,
লড়াই করতে জানে  খরচে দেদার,
শিক্ষাদীক্ষায় অরুচি  পাড়ে অশ্বডিম।
আড্ডা,বিড়ি,চা'য়ে    মুখে নাহি হার।

বিনিপয়সার বৈদ্য   লাগবেনা ফীজ,
মাতৃপিতৃভক্তি জানে  প্যাণ্ডেলে প্রতিমা,
মায়ের আশিস নেয়   হাঁটু গেড়ে চীজ্,
জয় বাবা জয় মাতা   ভক্তি রমরমা।

ঘরকুনো ব্যাঙসম    কর্মে কাঁচকলা,
বেচবো না কিনে খাবো  মরদের বেটা,
চাষাবাণী নাহি শুনি   বাবুয়ানি ফলা,
মিছিলে পতাকা হাতে  খাদ্য আধপেটা।

শিল্প ধ্বংস মতি যার  পায়ে ঠেলে লক্ষ্মী,
 ভরতুকি অনুদানে   চাতকিনী পক্ষী।

০১/০৭/২০২১

        

Comments

Popular posts from this blog

অনুগ্রহ - সৌভিক দেবনাথ

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ