সাফল্য - ৬ - সোমা বিশ্বাস

সাফল্য - ৬
সোমা বিশ্বাস

সহজেই কি কারো সাফল্য কেড়ে নেওয়া যায়?
ধরো, কেউ রাতের পর রাত জেগে বই পড়ছে।
বছর খানেক তপস্যা করার পর ফার্স্ট হলো
আর লাস্ট বেঞ্চের ছেলেটা চিরকুট কেটে নিয়ে গিয়ে... 
সারাবছর বই না পড়ে পরীক্ষা দিলো, ধরাও পড়লো। 
তার কি আর সেই আনন্দটা থাকবে জেতার? 
সাফল্য হয়তো পাবে সে, ক্লাসে উত্তীর্ণ হবে, 
শিক্ষক মহাশয় দয়া করে দুটো বেশী নম্বর দিয়েও দেবে। 
কিন্তু আনন্দ? আদৌ কি থাকবে সাফল্যের? 
যার রাস্তা হবে যত দীর্ঘ, যত পাথুরে, 
গন্তব্যস্থলে পৌঁছোবার আনন্দ থাকবে তার তত তীব্র। 
সাফল্য শর্টকাটে পাওয়া যায় না, সাফল্য সহজলভ্য নয়, 
অবস্থা ভেদেও সাফল্য কিন্তু দ্বিমুখী হয়। 

রচনা - ২২ জুন ২০২১, শ্রীরামপুর হুগলি

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার