চঞ্চল চিত্ত - দিলীপ কুমার দাস

চঞ্চল চিত্ত 
দিলীপ কুমার দাস 


দিনের শুরুর সেই স্নিগ্ধ সকালে
শুধুই মনে পড়ে তোমাকে, 
এক বিশেষ অনুভূতির স্পর্শে
মন চঞ্চলতায় ভরে দেয় আমাকে। 

আনমনে ভাবি তোমার কথা 
জানি এ এক বড় আস্পর্ধা, 
কল্পনার পালকে ভর করে 
এই মন ছুঁয়ে যায় স্পর্শতা। 

এই চঞ্চল চিত্ত উড়ে যায় 
নীল আকাশে পানে,
অনুভবের পাখা মেলে 
তোমারই সনে।

কেনো জানি বেহায়া মন 
চায় তোমার সান্নিধ্য, 
শত অভিমানের নদী পাড়ি দিতে 
এই বেহায়া মন বাধ্য।

তারিখঃ ০৮/০৭/২১

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ