একদিন অসুখ সেরে যাবে মনীষা ঘোষ বাতাসে আজ শোনা যায় মৃত্যুর মিছিলের হুংকার , পচা গলা মৃত্যুর গন্ধে এই পৃথিবী ভরা । মৃত্যুর মিছিলে মৃতদেহের ঠাঁই নেই শ্মশানে তেও, পৃথিবীর আজ বড়ই অসুখ তাও। কেউ বাদ নেই বুড়ো থেকে শিশু, সবাই আজ মৃত্যুর মিছিলে বলির পশু । আমাদের এই স্বাধীন দেশে, মানুষের একি নির্মম পরাজয়। তবু আমরা মানুষ তাই আজও স্বপ্ন দেখি, এই পৃথিবীর অসুখ একদিন সেরে যাবে সেই কল্পনা করা সুখে। আমরা আজও জেগে আছি, এখনও হারিয়ে যায়নি পৃথিবীর বুক চিরে। পৃথিবীর এই অসুখ , একদিন সেরে যাবে, পৃথিবীর মধ্যে থেকে অনেক কিছুই হয়তো হারিয়ে যাবে। হয়তো হারিয়ে যাবে নৌকার মাঝি, কিংবা মেঠো পথের সেই গন্ধ। অনেক মানুষই হয়ে যাবে, হয়তো অচেনা, তার মধ্যেই হয়তো রয়ে যাবে, "তোমারই প্রিয়জন"। জানি , পৃথিবীর এই অসুখ একদিন সেরে যাবে , সেই দিন তুমি আর তুমি নও, তুমিও হয়তো হারিয়ে ফেলবে। তোমার তুমি কে , হয়তো তোমার তুমি কেই প্রশ্ন করবে, তুমি কে ? 22/06/2021
Comments
Post a Comment