প্রথম দেখা - অরবিন্দ সরকার

২৭/০৭/২০২১

          "প্রথম দেখা"
    -- অরবিন্দ সরকার
   বহরমপুর,মুর্শিদাবাদ।

যেদিন তোমায় সুপ্রথম দেখা,
সন্ধ্যায়, সন্ধ্যাতারার   ফাঁকে,
অস্পষ্ট আবছায়ে, তুমি একা
চুল গুলো অমাবস্যায় ঢাকে।

গাইছিলে গান, জড়তা মাখা,
শ্রোতা আমি , চেয়ে নত মুখে,
মনের সীমান্তে,এ স্পর্শ রেখা,
গণ্ডি  মাপামাপি এঁকে বেঁকে।

বাতাসের গুঞ্জন,ন্যাকাবোকা
শিহরণ জাগে, আল্পনা  এঁকে,
বন্ধ নয়নে, অন্ধ  ভ্যাবাচ্যাকা,
অশান্ত হৃদয়ে, দুই হাত রেখে।

জোনাক্ আলো,ঝিঁঝিঁ পোকা,
তুলসীতলে প্রদীপশিখা জেগে
নিভু নিভু প্রাণ, চমকিত দেখা,
ওষ্ঠাধরে পরাগরেণু  সোহাগে।


Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ