শিবের গাজন - অরবিন্দ সরকার

          শিবের গাজন
        - অরবিন্দ সরকার
        বহরমপুর,মুর্শিদাবাদ।

কদর্য ভাষা প্রয়োগ   তর্জনী উপরে,
শরম বালাই নেই      উচ্চনীচ জ্ঞান,
লঘু গুরু ফারাকের    নাহি সমাধান,
জগাখিচুড়ীর জট    পাথর কাঁকরে।

সহিষ্ণুতা চোরাবালি, শিখরে উড্ডীন,
ধর্ষিতার অপরাধে       ধর্ষকের মালা,
বিচারের আগে রব, ছোট্ট তত্ত্বজ্বালা,
অপরাধ তারতম্য       কাঠগড়া দীন।

বিচারক রায়দানে     কলম কাঁপুনি,
কলম পকেটে গুঁজি   কর্মের প্রস্থান,
জরিমানা হামাগুড়ি  লজ্জা নিবারণ,
দান খয়রাতি সেবা  কাদার লেপুনী,
সব পাপ ক্ষয় মুছে  নিঃস্ব পরিত্রান,
ভণ্ড তপস্বিনী জপে মহোচ্ছোব ধ্যান।

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ