পঞ্জিকা - অরবিন্দ সরকার

         পঞ্জিকা
             --অরবিন্দ সরকার
    ‌ ‌‌       বহরমপুর,মুর্শিদাবাদ।

পঞ্জিকাকে পাঁজি বলে   সময় নির্ঘণ্ট,
জন্ম, বিয়ে, মুখে ভাত   শ্রাদ্ধের নির্ণয়,
মরিলে পূণ্যের স্বর্গ   পোয়া দোষে কন্ট,
জন্মিলেও কার দশা      গ্রহপাক কয়।

গমনাগমন শান্তি          বারের বারতা,
পঞ্জিকা মেনে চললে   যাত্রা শুভ নাস্তি,
পাজীরা মানেনা পাঁজি, পণ্ডিতের মাথা,
ধর্মের নামে অধর্ম        নাই তার শাস্তি।

দিন আনি দিন খাই      তাদের নিষেধ,
মহামতি মহাজন           সময় কাটান,
পুরোহিতের ব্যবসা       নাই তাঁর খেদ,
পাপীদের মাপকাঠি      পূণ্য টানটান।

শিক্ষাদীক্ষায় অন্ধত্ব       হস্তরেখা মাপ,
লটারিতে ভাগ্যে মেলে  প্রাণ জলে ঝাঁপ ।

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার