"জীবন জীবিকা" -- অরবিন্দ সরকার

১১/০৭/২০২১

              "জীবন জীবিকা"
           -- অরবিন্দ সরকার
          বহরমপুর, মুর্শিদাবাদ

জীবিকায় প্রতিভাত   সুন্দর জীবন,
কর্মহীন বেকারের      অসহ যন্ত্রণা,
কাজচাই কাজদাও  মিছিলে মন্ত্রনা,
হাহাকার চতুর্দিকে    দাঁড়িয়ে শমন।

সমাজের নেতা যারা  তাদের বেতন,
সেবামূলক কাজের  লজ্জার দক্ষিণা,
সবাই যদি নেতৃত্বে      কর্ম সম্ভাবনা,
নেতাস্বপ্নে মন্ত্রপাঠ    ওড়াও কেতন।

লেখাপড়ায় কি হবে,  যোগ্য বাহুবল,
টিপছাপে নেতা মন্ত্রী    সুপরিকল্পনা
জীবন মরন পণে     জীবিকা লড়াই,
টাকার খেল্ উড়ন্ত       জবর দখল,
শক্তিমান পালোয়ান ,  দলের জল্পনা,
নিরীহ গোবেচারার,কি আছে বড়াই?

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার