কোন মুখটা তোমার? - সন্তু প্রামাণিক

কোন মুখটা তোমার?
       সন্তু প্রামাণিক

এ এক প্রশ্নের খেলা,
উওর পাই কই ?
এত মুখ দেখি আমি,
তোমার মুখটি কই ?

দুপুর রোদে ক্লান্ত শ্রমিক
দরদরিয়ে ঘামে।
কাঁটাতারের কাছেই সেনা
সজাগ অপর পানে।

ব্যস্ত মুদি পসরা নিয়ে 
কলু আবার ঘানে,
মাস্টার মশাই ইস্কুলেতে
খুকু দিঘীর পানে।

জেলে জলে জাল ফেলে আজ
ধরছে চুনোপুটি।
রাঘব বোয়াল এসির ঘরে
হাসছে লুটোপুটি।

গরীব দুঃখী পরের বাড়ী,
কাজের অন্বেষণে।
বারবণিতা রাতের বেলার
কাঁদে ঘরের কোণে।

এত মুখের মাঝেই আমি
খুঁজি তোমার মুখ।
সেই মুখেতেই শান্তি আছে,
সেথায় সর্বসুখ।

         ‌         

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ