সেই অ্যাকোয়ারিয়ামটা - দেবারতি গুহ সামন্ত

শিরোনাম - সেই আ‍্যকোয়ারিয়মটা
কলমে - দেবারতি গুহ সামন্ত

বড়সড় রঙচঙে আ‍্যকোয়ারিয়ামটা,
ছোট্ট রোহনের খুব পছন্দের।
পকেটমানি বাঁচিয়ে কেনা এই আ‍্যকোয়ারিয়ামটা,
ওর কাছে ভীষণ ভীষণ আনন্দের।

পড়ার ফাঁকে অথবা দুপুরে না ঘুমিয়ে,
ছোট্ট রোহন ভাব জমায় মাছেদের সঙ্গে।
রঙবেরঙের মাছেরা ওকে নিয়ে যায় স্বপ্নের দুনিয়ায়,
নিয়মের বেড়াজাল যেখানে দেখায় না তার অঙ্গভঙ্গী।

নিয়ন টেট্রা,গাপ্পিস,মোলিস,প্লেটিস,জেব্রা ডেনিয়োস,
ফুড়ুৎ ফাড়ুৎ ছুটে এদিক সেদিক।
আরো আছে,গোল্ড ফিস,আ‍্যঞ্জেল ফিস,রেনবো ফিস,
রামধনুর সোনালী রঙ ছড়ায়,আর হাসে ফিক ফিক।

জলজ উদ্ভিদের ছাড়া অক্সিজেনে বাঁচে রোহনও,
মাছেদের জলকেলিতে নিজেকেও মনে হয় ছোট্ট মাছ।
কল্পনায় দুটো পাখনা লাগিয়ে দেয় নিজের ছোট্ট দুই কাঁধে,
যেটা কিনা পড়ার ভারে জর্জরিত,ক্লান্তির চারাগাছ।

কড়া শাসন আর নজরদারির হাঁসফাস করা দমবন্ধ গন্ডীতে,
এক টুকরো মুক্তির আকাশ এই আ‍্যকোয়ারিয়াম।
ছড়ানো ছেটানো নুড়ি পাথরের আড়ালে লুকিয়ে খুশি,
রোহন খুঁজেই চলেছে সেই খুশিগুলো,এটাই যে তার নিজেকে দেওয়া একমাত্র ইনাম।

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার