ভুতের দেশে - সমরেশ হালদার

ভুতের দেশে
                  সমরেশ হালদার
                            

গেলাম আমি ভুতের ভয়ে সভ্য জনের কাছে
সেখানে দেখি রাজ্যের ভুত ঠ্যাং ছড়িয়ে হাঁচে
কি করি ভাই ভেবে না পাই চক্ষু ছানাবড়া
সকল ভুলে ভুত গুলো সব মানুষ রুপে গড়া, 
আর কি করি খাতা কলম রাখি ভুতের কাছে
ভুলগুলো সব শেওড়া গাছে লেজ ঝুলিয়ে আছে
লেজের কাছে প্রনাম জানাই দেখিয়ে দাও পড়া
ঠক ঠক ঠক করে কাঁপছে ভুতের হাত-পা ধরা, 
এই কথাটি বলেই আমি যেই চেয়েছি খাতা
এক ফুঁ দিয়ে উড়িয়ে দিল আমার বড় ছাতা
হাড় গিলে এক মাষ্টার মশাই ওমনি এলো নেমে
বললেন তিনি মড়ক লেগে পৃথিবী গেছে থেমে
খারাপ সময় অশুভ কথা এনো না আর মুখে
এই কথাটি শুনেই আমি বসে পড়লাম দুঁঃখে, 
এই না বলে খাতা কলম দিলেন তিনি ছুঁড়ে
আমরা সবাই ভালোই আছি দিব্যি ভবঘুরে, 
ভুতের দেশে আমরা সবাই নকল মানুষ সাঁজে
মানুষগুলোর ঘাড় মটকাই লুকিয়ে থাকি খাঁজে
এখানে তুই একলা মানুষ করবি কি আর বল্
পড়াশুনার কথা বলে আর করিস নে তুই ছল্
কাজকর্ম আর পড়াশুনা চলে না ভুতের দেশে
হাঁ হাঁ করে দাঁত খিঁচিয়ে হঠাৎ ওঠেন হেসে।।

০৬,০৭,২১

Comments

  1. ব্যাঙের বাসা

    সমরেশ হালদার
    ০৬,০৭,২১

    বাড়ির পাশে ব্যাঙের বাসা
    চুপচাপ সব থাকে
    সন্ধ্যা হলেই ঘ্যাঙর ঘ্যাঙর
    এক সুরেতেই ডাকে

    ভাবছে খোকা এমন ডাকা
    শোনেনি তো আগে
    কান দুটি তাঁর সজাগ ভারি
    ঝালাপালা লাগে

    মা বলল রাত হয়েছে
    এবার ঘুমাও খোকা
    ব্যাঙের ডাকে ঘুম কেড়ে নেয়
    খোকা এমন বোকা

    বলল খোকা শুনব কেন
    বেসুরো এই গান
    রাত হলেই চালিয়ে রাখো
    এমন কলতান!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)