প্রিয় নেলসন - সৌভিক দেবনাথ

প্রিয় নেলসন
        সৌভিক দেবনাথ 

প্রিয় নেলসন,
আমি তোমার আর কালোর প্রেমের কবিতা লিখব।
লাল কিংবা নীল রং দিয়ে নয়,
কালো রঙ দিয়ে লিখব। 
যে রঙে রচিত হয়েছে সভ্যতার এক নতুন ইতিহাস।
ঠিক কি কালো?
নাকি আরো একটি রঙ মিশে আছে তাতে?
ওই তো, সাদা আর কালো;
যদিও সেতো শুধু ওপর-ওপর,
ভেতরটা যেন সব রঙেরই লাল কনিকার।
ওই তো সেদিন,
তুমিই তো দেখেছিলে_
কালোর পায়ে বেড়ি,
অবসন্ন দেহে টেনে চলা সাদার জয়রথ,
আবার সেই রথের চাকাতেই পীষে যেতে কালোকে!
তুমিই তো সেদিন খুঁজে পেয়েছিলে_
সাদা রঙের পৈশাচিক হাসিতে কালোর বুকের পাঁজর ভাঙ্গার আওয়াজ!
হ্যাঁ সেই কালো, 
যে কালো নিরাশার রঙ,
যে কালো ব্যর্থতার রঙ।
কিন্তু সেদিন, তুমিই তো শিখিয়েছিলে_
ব্যর্থতাই তো সফল হবার অনুপ্রেরণা দেয়,
নতুন করে ঘুরে দাঁড়ানোর!

(নেলসন ম্যান্ডেলাকে তাঁর জন্মদিন উপলক্ষে উৎসর্গকৃত।)


Comments

  1. দারুণ লেখনী ❤️❤️❤️❤️, এই লেখাটা পড়ে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি ❤️❤️❤️

    ReplyDelete
  2. অনবদ্য।

    ReplyDelete
  3. কবিতার শব্দচয়ন গায়ে কাঁটা ধরিয়ে দিলো।🙏

    ReplyDelete
  4. লেখাটি আমার খুব পছন্দ হয়েছে। আমি একজন কন্ঠ শিল্পী, আমি কি কবিতাটি আবৃত্তি করতে পারি? একটু জানাবেন।

    ReplyDelete
  5. সুললিত সংকলন আপনার। অনবদ্য 👍👍

    ReplyDelete
  6. প্রতিবাদের অপর নাম নেলসন।❤️

    ReplyDelete
  7. অপূর্ব 🙏🙏

    ReplyDelete

Post a Comment