নিঃশ্বাস - দিলীপ কুমার দাস
নিঃশ্বাস
দিলীপ কুমার দাস
তারিখঃ ০৬/০৭/২১
জীবন আজ হারিয়ে ফেলেছে,
চলার সেই ছন্দ।
খাঁচায় বন্দি পাখিটিও আজ,
হয়ে গেছে অন্ধ।
ভালোবেসে আর সেতো,
শোনাবেনা কোন গান।
মিলিয়ে যাবে স্বপ্ন মাঝে,
ধুলায় যাবে অঙ্গ খান ।।
চারিদিকে শুধুই শূন্যতা
কানে বাজে হাহাকার।
হাজারো মানুষের ভীড়ে,
মনের ঘরে অন্ধকার।
সূর্য আজ দেয় না আলো,
মেঘের আড়ালে আকাশ
চোখের জলে ভিজে বুক
আটকে যায় নিঃশ্বাস।
আশায় আছি পাখি আবার
শোনাবে তার গান
নতুন করে সাজবে জীবন,
জীবনের গল্পের জয়গান।
অসংখ্য ধন্যবাদ
ReplyDelete