অবিভক্ত আশা - সমরেশ হালদার

অবিভক্ত আশা
                    সমরেশ হালদার
                            ১৪,০৭,২১

অবিভক্ত ভারত তখন
করিম চাচা হেসে
রোজ সকালে নাস্তা করেন
ভারতবর্ষে এসে, 

একই নদী পদ্মা গঙ্গা
নাম দিয়েছি আমরা
একই সূর্যের তাপ নিয়ে রোজ
পোড়াই গায়ের চামড়া, 

সাজু'র ব্যাথায় জসীমউদ্দীন
নক্সীকাঁথার মাঠে
চির অমলিন ছিলেন তিনি
আছেন পদ্মার ঘাটে, 

ভোর হতেই আজানের সুর
এদিকে হরির নাম
এটাই মক্কা হোক মদিনা
হোক বৃন্দাবন ধাম, 

ভাটিয়ালী ও পশ্চিমী তান
একটি গানের সুর
হলেন তিনি বিশ্বকবি
আমার রবি ঠাকুর।।

Comments

Post a Comment

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ